বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১.২৯ পিএম
  • ৬১২ Time View
214

কালের খব্রঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার ( ৭ ফেব্রুয়ারী) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  দিবসটি উদযাপন করে।এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান, ওই কেন্দ্রের ডা. তানিয়া আক্তার, প্রবেশন অফিসার আল আমিন মোল্লা, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল আকাশং, মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।বাক প্রতিবন্ধী রিপন বাংলা ইশারা ভাষায় বক্তব্য দেন। তিনি বাক প্রতিবন্ধীদের সমস্যা তুলে ধরেন। সমাধানের দাবি জানান। এছাড়া তাদের কর্মসংস্থান ও বাক প্রতিবন্ধীদের সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় করে দেওয়ার কথা উপস্থাপন করেন।পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে। সংস্কৃতিক অনুষ্ঠান শেষ অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION