মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বশেমুরবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.০২ পিএম
  • ৩৮৪ Time View
6

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরি, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার শেকড়। কারণ ভাষার জন্য যে আন্দোলন তা কোনো একক গন্ডিতে সীমাবদ্ধ ছিল না। বরং অর্থনীতি, শিক্ষা, সমরবিদ্যাসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের পিছিয়ে দেয়ার পর যখন ভাষার ওপর হাত দেয়া হয়, তখন আমাদের ছাত্রসমাজ তার প্রতিবাদ জানিয়েছে। রক্তের বিনিময়ে ভাষার মান রক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের ভিত্তি গড়ে দিয়েছে। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন যাতে শিক্ষার সকল স্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়। কিন্তু নানা কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি। সেকারণে হীনমন্যতা দূরে রেখে শিক্ষক-শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আগ্রহী হয়ে ওঠার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম বলেন, আজকাল ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেই এক ধরনের বাহাদুরী ভাব চলে আসে। অথচ বাংলা আমাদের মায়ের ভাষা, সবচেয়ে দামি ভাষা। আমরা যদি হৃদয়ে লালন না করি, তাহলে তো শ্রদ্ধা আসবে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিয়েছেন। যে কারণে অনেকটা সহজে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

বিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অহনা আরেফিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া, বাংলা বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান, বিজয় দিবস হলের প্রভোস্ট ড. মো. রবিউল ইসলাম, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আরিফুজ্জামান রাজীব প্রমুখ।

এর আগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিট) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ ও কর্মচারী সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৭ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে প্রভাতফেরি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সকাল ৮টা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য (নীল দল)’সহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিভিন্ন জেলা-বিভাগীয় এবং সামাজিক-সাংস্কৃতিক ছাত্র সংগঠনসমূহ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION