সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ফাতিনাজ ফিরোজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৫৫ পিএম
  • ৩১৪ Time View
23

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল ঝালকাঠি  থেকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদপ্রার্থী ফাতিনাজ ফিরোজ ।তিনি  মঙ্গলবার( ১৩ ফেব্রুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এসময় হাসান শাহরিয়ার চেয়ারম্যান এভারগ্রিণ কর্পোরেশন, সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ঝালকাঠি বরিশাল থেকে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদপ্রার্থী  ফাতিনাজ ফিরোজ ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION