সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

টুঙ্গিপাড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এসো বঙ্গবন্ধু কে জানি’ শীর্ষক কুইজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩৮৭ Time View
51

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ, মুত্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে বৃহস্পতিবার (২৯ফেব্রুয়ারী) টুঙ্গিপাড়া উপজেলার ৮০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রথমে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা  নিবেদন করে। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করে। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রীর জন্য ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে  বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উপর শিশুতোষ আলোচনাসভায়  বক্তব্য রাখেন  টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস ।

সভাপতির বক্তব্যে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বঙ্গবন্ধুর আদর্শ, মুত্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শিশুদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী এবং সাবলীল বক্তব্য উপস্থাপন করেন।  শিশুরা সভাপতির বক্তব্য শুনে উদ্বেলিত হয়। তারা করতালি দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকে স্বাগত জানায়।

এসময়  টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি সহ অংশগ্রহনকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে  কুইজ প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  বিজয়ী শিশুদের হাতে অতিথিরা  পুরস্কার তুলে দেন ।

৬ ফেব্রুয়ারী থেকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক কর্মসূচী শুরু করেন। প্রতি সপ্তাহে শিশুদের নিয়ে এ সংক্রান্ত কর্মসূচী করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION