সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শুধু নৌ পথ নয়! আমরা পুরোপুরি দেশটাকেই নিরাপদ করতে চাই- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.৩০ পিএম
  • ৪০৬ Time View
71

কালের খবরঃ

মানিকগঞ্জে ফেরি দূর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দূর্ঘটনা দুর্ঘটনাই, প্রতিনিয়ত এরকম দূর্ঘটনা হচ্ছে। আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌ পথ নয়, সড়ক পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই। নৌপথে দূর্ঘটনা অনেক কমে এসেছে। গত ৫ বছরের প্রত্যেকটি ঘটনা তদন্ত করেছি এবং তদন্ত কমিটির প্রত্যেকটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট সেটি হলো মাতার বাড়ী গভীর সমুন্দ্র বন্দর। এছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে, এগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী ৫ বছরের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প আছে আমরা শেষ করতে চাই। বিএনপি নির্বাচনে আসলে তাদের সাথে দেশ বিরোধীরা থাকতো। সেকারনে নির্বাচন একটি উত্তেজণাপূর্ণ ও ভয়াবহতা পেতো। সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নৌ পরিবহন মন্ত্রনালয়ের বিভিন্ন দপ্তরের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION