মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

রাজনীতিকে রাজনীতি দিয়ে মেকাবেল করবো-ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ৩৫১ Time View
6

কালরে খবরঃ

কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। আজকে তারা (বিএনপি) নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে,এ সরকার যেন থাকতে না পারে। তারা তাদের বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কবে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না। সবার সাথে বন্ধুত্ব,কারো সাথে শত্রæতা নয়, এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হচ্ছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ।

রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক সংকটেও আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য হবে ঘোষিত ইশতেহার বাস্তবায়ন করা। অনেক বাধাবিঘœ আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা, সহিংসতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে সুষ্ঠু রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। কেউ সহিংস হয়ে, আমাদের ওপর আক্রমন করবে, আমরা বসে থাকব না। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION