সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

বঙ্গবন্ধুর সমাধিতে মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও আবুল কালাম আজাদ এমপির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৬.৫২ পিএম
  • ৩৬৪ Time View
39

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা -১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ।তিনি  মঙ্গলবার (২৩ জানুয়ারি)বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।পরে তিনি কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন। পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।এসময় প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য এবং দীর্ঘায়ূ কামনায়।শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা -১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এ সময় ঢাকা -১৪ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ , সহযোগি সংগঠনের বিপুল নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এরপর কুমিল্লা-৪ আসনের নতুন  সংসদ আবুল কালাম আজাদ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পন, ফাতহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় কুমিল্লা-৪ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION