বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রিমিয়ার লীগের হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামালকে ১-০ গোলে হারালো ঢাকা আবাহনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ৪৩৮ Time View
94

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জে হাই ভোল্টেজ ম্যাচে ১০ জনের দল নিয়েও কর্নেলিয়াস স্টুয়ার্টের একমাত্র গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

অাজ শুক্রবার বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলার প্রথমার্ধের শুরুতেই দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে সহজ সুযোগ মিসের মহড়ায় স্বাগতিক দর্শকের হতাশায় ডোবায় দু’দল। তবে ম্যাচের ৩৮ মিনিটে বড় ধাক্কা খায় আবাহনী। প্রতিপক্ষে খেলোয়াড়কে মারাত্মক ফাউল করায় রিয়াদুল হাসান রাফিকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় আবাহনী। তবে গোল মিস করায় স্কোর শূন্য রেখে বিরতিতে যায় দু’দল।

খেলার দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে খেলার থেকে শারীরিক ভাষা প্রকাশে মনোযোগ ছিল দু’দলের খেলোয়াড়দের। এ অর্ধেও সহজ সুযোগ নষ্টের মহড়ায় ড্র-এর দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচ। তবে খেলার নির্ধারিত সময়ের শেষ মূহূর্তে ৮৮ মিনিটে ফার্নান্দেজের সহায়তায় কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করলে এগিয়ে যায় আবাহনী। তবে আর কোন গোল না হওয়ায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।এ খেলা শেষে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বারে ঢাকা আবাহনী আর সমান ম্যাচে ১ জয় আর ২ পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে শেখ জামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION