রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যুতে শেখ রাসেলকে ৩-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪, ৬.১৫ পিএম
  • ৪৪৮ Time View
115

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যুতে কর্নেলিয়াস স্টুয়ার্টের জোড়া গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

শনিবার (২০ জানুয়ারি) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলকে আতিথ্য দেয় স্বাগতিক আবাহনী। খেলার প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে আবাহনী। তবে উল্লাসে মাতলে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। খেলার ১২ মিনিটে ব্রাজিলিয়ান মধ্য মাঠের খেলোয়ার জোনাথন দ্যা সিলভেরা ফার্নান্দেস রেইস গোল করে আবাহনীকে এগিয়ে দেন। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করলেও প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে ভিনসেন্টিয়ান ফুটবলার কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ার শেখ রাসেল। তবে দু’দলই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। খেলার ৭৩ মিনিটে শেখ রাসেলের সুমন রেজা গোল করে স্কোর ২-১ করে। ৮৫ মিনিটে ভিনসেন্টিয়ান ফুটবলার কর্নেলিয়াস স্টুয়ার্ট নিজের দ্বিতীয় গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় আবাহনী। তবে বাকী সময় আর কোন গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

এ খেলা শেষে ৪ ম্যাচে ২ জয়, একটি করে ড্র আর পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বার উঠে এলো আবাহনী আর সমান খেলায় ১ জয় ও ১ ড্র আর ২ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নাম্বরে শেখ রাসেল।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION