বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন গাজী লিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ১২.৩৬ পিএম
  • ৪৮৫ Time View
200

কোটালীপাড়া প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।

সোমবার (৮ জানুয়ারি ) সন্ধ্যায় গাজী লিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লক্ষ ৪৯ হাজার ৯শত ৬৫ ভোট পেয়ে গোপালগঞ্জ-৩ আসন থেকে ৮বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শীঘ্রই পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় আসনে তাঁর বিপক্ষে আরো ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই ৫জন প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই ৫শত উপরে ভোট পাননি।

গাজী লিপি বলেন, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনের জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় তিঁনি কোটালীপাড়া- টুঙ্গিপাড়া উপজেলার ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই আমি কোটালীপাড়ার মেয়ে হিসেবে তাঁর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। তিঁনি আমার মতো কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার প্রতিটি ভোটারকে খুবই ভালোবাসেন। কোটালীপাড়া- টুঙ্গিপাড়ার প্রতিটি ভোটারও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও খুবই ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION