মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জের বাজারেও চালের দাম বৃদ্ধি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ৩৬০ Time View
4

কালের খবরঃ

সারা দেশের মত গোপালগঞ্জের বাজারেও বৃদ্ধি পয়েছে চালের দাম। নির্বাচন পরবর্তি সময় থেকে চালের বাজার গরম হতে থাকে। প্রকার ভেদে পাইকারী বাজারে ৪/৫টাকা। আর খুচরা বাজারে ৬/৭টাকা বৃদ্ধি পেয়েছে।  শুক্রবার (১৯ জানুয়ারি) গোপালগঞ্জের চাউল বাজার ঘুরে দেখা গেছে নির্বাচনের আগে পাইকারী বাজারে মধ্যম মানের ২৫কেজি ওজনের মিনিকেট চালের দাম ছিল ১হাজার ৪৫০টাকা ছিল। সেই চাল নির্বাচনের পর বৃদ্ধি পেয়ে হয়েছে ১হাজার ৬৫০টাকা। বাসমতি ছিল ১হাজার ৬০০টাকা। সেটি এখন ১হাজার ৭২৫টাকা। নাজিরশাল মর্ধ্যম মানের ১হাজার ৬০০টাকা। সেটা বেড়ে দাড়িয়েছে ১হাজার ৭০০টাকা। ভালো মানের নাজিরশাল ১হাজার ৭৫০ টাকার স্থলে ১হাজার ৮৫০টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজি চাল ৬/৭টাকা বৃদ্ধিতে বিক্রি করছে ব্যবসায়ীরা।

গোপালগঞ্জ চাউল বাজারে কথা হয় শহরের নবীনবাগ এলাকার বাসিন্দা একরামুল কবীরের সঙ্গে । তিনি বলেন নির্বাচনের আগে যে চাল পনেরশ টাকায় কিনেছি। সেই চাল এক সপ্তাহের ব্যবধানে সাড়ে ষোলশ টাকায় কিনতে হলো। এভাবে দাম বাড়লে বেচে থাকা কষ্ট হয়ে দাড়াবে।

খুচরা চাল ব্যবসায়ী অনুপ সাহা বলেন, পাইকারী মার্কেটে চালের দাম বেশী। আমরা যে দামে কিনি তার  থেকে ১/২টাকা বেশীতে বিক্রি করি। দাম বেশী নেয়ার কোন সুযোগ ইেন। যেমন কেনা তেমন বিক্রি।

পাইকারী চাল ব্যবসায়ী মৃণাল কান্তি সাহা বলেন,মোকামে চালের দাম বেড়েছে। আমারা যেভাবে কিনে আনছি সামান্য লাভে সেই ভাবে আবার ছেড়ে দিচ্ছি। মোকামে দাম কমলে আমাদের এখানেও কম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION