রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠন গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা ‘বিশু গ্যাং’ প্রধান আটক বেলার মামলায় কক্সবাজারের সড়ক প্রকল্প আটকে আছে: মীর শাহে আলম প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার পথে ২০ নারী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন -এমপি এস এম জিলানী গোপালগঞ্জে কলেজছাত্র হত্যার মামলার আসামি গ্রেপ্তার আইসিসিবিতে তিন আয়োজনের মিলনমেলা, ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন নির্ধারিত সময়ের আগেই ২২ অতিরিক্ত বিচারপতির স্থায়ী নিয়োগ

কাশিয়ানীতে তেল ভাঙ্গার সময় হলারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৪.৪৯ পিএম
  • ৬৬৮ Time View
456

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেল মিলের হলারের সাথে সোয়েটার পেঁচিয়ে বিরু শেখ (৩৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর ব্যাসস্ট্যান্ডের গনি শেখের তেল মিলে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান জানিয়েছেন, বিরু শেখ একাকী মিলে সরিষা থেকে তেল ভাঙ্গাছিলেন। এ সময় অসাবধানতাবশতঃ তার গায়ের সোয়েটার মেশিনের হলারের সাথে জড়িয়ে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে বিরু শেখ মারা যান। পরে হলারের সাথে জড়িয়ে থাকা বিরু সেখকে ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION