বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুকসুদপুরের জলিরপাড়া রাইসমিলে বয়লার বিস্ফোরণ! পাঁচ শ্রমিক আহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১.৫৩ এএম
  • ৩৫৬ Time View
39

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান অটোরাইসমিলে বয়লার বিস্ফোরণ ও তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ মিল শ্রমিক আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিল এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার  সিন্দিয়াঘাট নৌ-পু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।আহতরা হলেন, রাহুল (২৫), সা‌কিব (৩৫), বেল্লাল (১৬) আ‌রিফ (৪০)। এ‌দের সবার বা‌ড়ি মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় গ্রা‌মে।সিন্দিয়াঘাট নৌ-পু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জা‌নিয়েছেন, মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুষ রাখা হয়।

সন্ধ্যার দিকে অসাবধানতাবশত তুষঘরে আগুন লেগে যায়। এতে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্ঠা করে। এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। পরে এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হয়। আহত ৫ শ্রমিককে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জলিরপাড় বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, সন্ধ্যার পর মিলের মধ্যে বয়লার বিস্ফোরণ হয়ে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে। এই আগুন নেভাতে গিয়ে শ্রমিকরা আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION