সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

ফেডারেশন কাপ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৬.৪৬ পিএম
  • ৪৯৭ Time View
130

কালের খবরঃ

ফেডারেশন কাপ ফুটবলে গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ব্রাদার্সের মুখোমুখি হয় মোহামেডান। খেলার শুরুতেই দু’দল আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হয় দু’দল। ফলে গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দু’দলই।

খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য আক্রমণের ধার বাড়ায় দু’দল। সহজ সুযোগ নষ্ট করায় গোলের জন্য অপেক্ষা বাড়ে দর্শকদের। খেলার ৬৬ মিনিটে ফরোয়ার্ড সৌরভ দেওয়ান গোল করে মোহামেডানকে ১-০ এগিয়ে দেন।

তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি মোহামেডান। ২ মিনিটের মাথায় ৬৮ মিনিটে ফ্রি কিক থেকে ওটাবেক ভ্যালিজোনভ অসাধারন গোল করে ব্রাদার্স ইউনিয়নকে ১-১ গোলে সমতায় ফেরান। তবে ৮৫ মিনিটের মাথায় ফরোয়ার্ড মো. জাফর ইকবাল জয়সূচক গোল করলে ২-১ গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে বাকী সময়ে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION