বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর ৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর

নিজ হাতে কবি সুকান্তের ম্যুরালের আর্বজনা সরালেন কোটালীপাড়ার নবাগত ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ১১.১১ এএম
  • ৪২২ Time View
82

কোটালীপাড়া প্রতিনিথিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সিকিরবাজারের প্রবেশ পথে ২০১৬ সালে নির্মাণ করা হয় দ্রোহের কবি, কবি সুকান্তের ম্যুরাল। সড়কের পাশে ম্যুরালটি নির্মাণ হওয়ায় আর দীর্ঘদিন পরিস্কার পরিচ্ছন্ন না করার কারনে ময়লার স্তুপে পরিতন হয় ম্যুরালের আশপাশ স্থান। এদিক চোকপড়ে কোটালীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের। তিনি মঙ্গলবার(৯ জানুয়ারি) সকালে নিজ হাতে ম্যুরাপলসহ আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করেন।

কবির লেখা কবিতায় বলা হয়েছে

‘চলে যাব―তবু আজ যতক্ষণ দেহ আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল’

যে কবি এই পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করে শিশুদের জন্য বাসযোগ্য করতে চেয়েছিলেন সেই কবির জঞ্জাল ও আবর্জনাযুক্ত ম্যুরালটি নিজ হাতে খুশীমনে পরিষ্কার করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন। তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে উপজেলার কোটালীপাড়া-পয়সারহাট সড়কের সিকিরবাজার মোড়ে নির্মিত কবি সুকান্ত ভট্টাচার্যের ম্যুরালটির আবর্জনা পরিষ্কার করেন।

কোটালীপাড়া উপজেলা পরিষদ ও স্থানীয়রা জানাগেছে, ২০১৬ সালে উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরালটি স্থাপন করা হয়। তৎকালীন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার ম্যুরালটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাবেক জেলা প্রশাসক মো. খলিলুর রহমান ম্যুরালটি উদ্বোধন করেন।

ম্যুরালটি দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় আবর্জনার স্তূপ পড়ে ছিল। বিষয়টি কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের নজরে এলে তিনি নিজ হাতে তা পরিষ্কার করেন। তাঁর এই কর্মকাণ্ডটি স্থানীয় কবিপ্রেমী ও সুধীজনদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কোটালীপাড়া হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভূমি। এখানে কবির পৈতৃক ভিটায় প্রবেশদ্বারে সিকিরবাজার মোড়ে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য একটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই ম্যুরালটি পরিষ্কার করা হয়নি।বিষয়টি আমি দেখার পর সেখানে গিয়ে ম্যুরালটি পরিষ্কার করলাম। বাংলার এই বিখ্যাত কবির ম্যুরালটি পরিষ্কার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্টিট্রের মামাবাড়িতে জন্মগহণ করেন। তাঁর বাবার নাম নিবারণ ভট্টাচার্য ও মায়ের নাম সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION