রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝলমলে বিপণিবিতানে এখন সুনসান নীরবতা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলবে: ডা. শফিকুর রহমান। কড়া পুলিশী নিরাপত্তায় গোপালগঞ্জ অংশ অতিক্রম কোনো অঘটন ছাড়াই গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত আইসিসিবিতে গাড়ি কেনাবেচার জমজমাট আয়োজন, থাকছে নানা উপহার সান্তাহারে শুভসংঘের বিভাগীয় সম্মেলন, ৬৫ সংগঠক পেলেন সম্মাননা এক সন্ধ্যায় মোগল আভিজাত্য, সুফি সুর আর রসনার তৃপ্তি উলিপুরে ভাওয়াইয়া পরিষদের কোটি টাকার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় ৩টি ডায়াগনস্টিককে জরিমানা, একটি সাময়িক বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৫.২২ পিএম
  • ৫২৫ Time View
167

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়  ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না থাকায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।গোপালগঞ্জের সিভিল সার্জন ড. জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।এসময় র‌্যাব -৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. এসএম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জিল্লুর রহমান জানান,টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ নেই। মধুমতি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে কক্ষ অস্বাস্থ্যকর।  আর  মদিনা ডাাগনস্টিক সেন্টার রোগীদের পরীক্ষা-নিরীক্ষা রশিদের মাধ্যমে করে। তাদের রোগীর পরীক্ষা-নিরীক্ষা  রেজিস্ট্রার নেই । এসব কারণে ওই  ৩  ডায়াগনস্টিক সেন্টারকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তবে টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারের কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত  প্যাথলজি সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  জনস্বার্থে এ  অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION