বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর

জাতির পিতার সমাধিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ৬.৪৯ পিএম
  • ৩১৭ Time View
9

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম
তিনি শুক্রবার (২৬ জানুয়ারি)দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এই পুলিশ কর্মকর্তা জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায়।

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম সেবা, উপ-কমিশনার  শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুল রহমান সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION