রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়ী! জামানত হারালেন অন্যরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ১২.০২ এএম
  • ৫০৩ Time View
129

কালের খবরঃ

গোপালগঞ্জ-৩(সংসদীয় আসন-২১৭)আসনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ নিয়ে ৮ম বারের মতো তিনি এ আসন থেকে নির্বাচিত হলেন। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতা করা সকল প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লক্ষ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজামউদ্দিন লস্কার (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) পেয়েছেন ৪৬০ ভোট, জাকের পার্টির মাহাবুর মোল্লা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের শহিদুল ইসলাম (মিটু) (ডাব) পেয়েছেন ১২২ ভোট এবং গণফন্টের সৈয়দা লিমা হাসান (মাছ) পেয়েছেন ৮৬ ভোট। এ আসনে মোট ভোট ছিলো ২ লক্ষ ৯০ হাজার ২৯৭ জন। এর মধ্যে ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে এক হাজার ৭২৩ ভোট বাতিল হয়েছে। এ আসনে শতকরা ৮৭.৮০ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটাণিং অফিসার কাজী মাহবুবুল আলম এ ফলাফল ঘোষণা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION