সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

ঢাকা-০৪ আসনে উন্নয়নের ছিটেফোটাও পাইনি- এমপি আওলাদ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৫.২৬ পিএম
  • ৩৪৭ Time View
51

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

ঢাকা-০৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন বলেছেন, আমার এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমার এলাকা একটি অবহেলিত এলাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের এমন কোন বিভাগ নেই যে প্রধানমন্ত্রী উন্নয়ন করেননি। কিন্তু ঢাকা-০৪ আসনটি মহানগরীর একটি অংশ, তারপরেও আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের ছিটেফোটাও পাইনি। আমার আসনে ১০ লক্ষ লোকের বসবাস। কিন্তু চিকিৎসার জন্য হাসপাতাল নেই, লেখাপড়ার জন্য কলেজ নেই, আমার এলাকায় চুলায় গ্যাস নেই, ওয়াসার পানিতে ময়লা, খেলাধূলার মাঠ নেই, সবগুলোই আমাদের এলাকার সমস্যা।

শনিবার (২৭ জানুয়ারি)  বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য আরো বলেন, এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে সমাধান করতে চাই। আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। এসব সমস্যা সমাধানে ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন। এসময় ঢাকা-০৪ আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION