মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

টুঙ্গিপাড়ায় বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ঘুরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ১.৩৫ পিএম
  • ৪৫১ Time View
154

কালের খবরঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবার ও পঞ্চমবারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে আসেন টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানানো শেষে শৈশবের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী তাঁর সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন। সভাশেষে সেখান থেকে বেরিয়ে পড়েন টুঙ্গিপাড়ার পথে পথে। পায়ে হেঁটে প্রধানমন্ত্রী, কুশল বিনিময় করেন রাস্তার দুইপাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে।

একসময় বাইগার নদীর তীরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য লঞ্চঘাটে পায়ে হেঁটে পৌছে যান তিনি । বঙ্গবন্ধুর সাথে ঢাকা থেকে এই ঘাটে শেখ হাসিনাসহ পরিবারের সবাই লঞ্চে করে এসে নামতেন। পরে পায়ে হেটে বাড়ি যেতেন। পরে বাইগার নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিকাতর হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION