মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর

টুঙ্গিপাড়ায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ৪৪৬ Time View
123

টুঙ্গিপাড়া প্রতি‌নি‌ধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিকিৎসক না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৭ জানুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক।  কাগজপত্র ঠিক থাকলে চেম্বার দুটো খোলার অনুমতি পাবে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক বলেন, ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুইটির চিকিৎসক চেম্বার খোলা রেখে চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি।

এমনকি কেউ চেম্বার দুইটির কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে । টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. আলিফ শাহরিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION