বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নানান আয়োজনে কোটালীপাড়ায় মহান বিজয় দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১.২২ পিএম
  • ৪১১ Time View
93

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে  কোটালীপাড়া উপজেলা শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, কোটালীপাড়া থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে।উপজেলা চেয়রম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ সাইফুল  ইসললাম, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানর ওসি মুহাম্মদ ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION