বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে পালিত হলো পাক হানাদার মুক্ত দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১.২৭ পিএম
  • ৪২১ Time View
144

কালের খবরঃ

গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে এসব কর্মসূচী পালিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বদরুদ্দোজা বদর প্রমূখ। বক্তারা মহানমুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন   এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে জেলার শতাধিক নারী ও পুরুষ মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ১৯৭১ সালের এই দিন সকাল থেকেই দলে দলে মুক্তিযোদ্ধারা জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ায়। সাধারন মানুষের মধ্যে বয়ে যায় আনন্দ-উল্লাস।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION