রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

গোপালগঞ্জ-০২ আসনে দুই প্রার্থীর মনোনয়পত্র বাতিল ও ১জনের স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১.৪১ পিএম
  • ৩৯২ Time View
102

কালের খবরঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ নির্বাচনী এলাকায় যাচাই বাছাইয়ে মামলা সংক্রান্ত তথ্য গোপান করায় বাদ পড়লেন জাসদের মোঃ ফুল মিয়া ও জাতীয় পার্টির ওমর খৈয়ম। এবং বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাকের পার্টির মোঃ সাজ্জাদ হোসেনর মনোনয়পত্র স্থগিত করা হয়েছে।

এই আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করায় আর বাকী থাকলো ৫জন। এসব প্রার্থীদের মনোনয়পত্র গ্রহণ করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা।

যাদের মনোনয়পত্র বৈধ্য হয়েছে তারা হলেন, গোপালগঞ্জ-০২ আসন থেকে আটবারের নির্বাচিত সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম(আওয়ামী লীগ), মোঃ জামাল উদ্দিন শেখ(তৃণমূল বিএনপি),কাজী শাহীন(জাতীয় পার্টি), মোঃ আমিনুল হাসান শাহীন(স্বতন্ত্র)এবং মামুনুর রশীদ(মুক্তি জোট)।

রোববার(০৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION