রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১.০১ পিএম
  • ৫৩৯ Time View
145

কালের খবরঃ

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  মঙ্গলবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় পৌর মেয়র শেখ রকিব হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নিপা বেপারী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এরআগে সকাল থেকেই শহরের বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়।এবার গোপালগঞ্জে ৫ বছরের নীচে ১ লাখ ৮৬ হাজার ১৩৮ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৫ হাজার ৭০৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৬০ হাজার ৪২৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।এজন্য জেলায় ৭ টি স্থায়ী ও ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ক্যাম্পেইনে ২১১ জন স্বাস্থ্য সহকারী ২৪৬ জন পরিবার কল্যাণ সহকারী,১৮২ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম পরিচালনা করছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION