শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির মেডিকেল সেন্টারে নতুন চিকিৎসা সরঞ্জাম, বিভাগীয় দপ্তরে কম্পিউটার ও প্রজেক্টর বিতরণ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন টুঙ্গিপাড়ায় বসতঘরে আগুন দেওয়ার দুই দিন পর স্বামীকে তালাক দিলেন স্ত্রী ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ: ৪০৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৮ গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণকাজ পুনরায় শুরু হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ গোবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন গোপালগঞ্জেও পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ৪৬৮ Time View
105

কালের খবরঃ

গোপালগঞ্জে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা জেলাকে ১১৭ রানে হারিয়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর)সকাল ১০টায় গোপালগঞ্জে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা জেলার মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলা। তবে আবহাওয়া খারাপ থাকায় ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩৮ ওভারে। টসে জিতে প্রথমে ব্যাটিং করে গোপালগঞ্জ জেলা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করে। জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোপালগঞ্জ জেলার বোলিং তোপে ৩৭.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করতে পারে ঢাকা জেলা। ফলে ঢাকা জেলাকে ১১৭ রানে হারিয়ে গোপালগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবোয়ের আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলী নাঈম খান জিমি, সদস্য মোঃ নজরুল ইসলাম নান্টু, নোমান হোসেন তমাল, মহাসিন মিয়া, শেখ মাহবুব আহম্মেদ কুটি, শেখ কামাল ক্রিকেট স্টেডিমের প্রশাসক মো জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্ট থেকে মেধাবী খেলোয়াড় বাছাই করে ঢাকা সাউথ অনূর্ধ্ব-১৫ দল গঠন করা হবে এবং সেখান থেকে জাতীয় দলের জন্য খোলোয়াড় বাছাই করা হবে বলে জানিয়েছেন আয়োজকরাভ

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION