শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে হত্যা মামলার পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৫ এএম
  • ৪২৯ Time View
109

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যান চালক সাইফুল মল্লিক(২০) হত্যা মামলার তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।শনিবার(০৯ ডিসেম্বর) ফরিদপুর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের ছাকেম শেখের ছেলে নাদের শেখ (৫৫), নাদের শেখের ছেলে হাবিব শেখ (২৩), ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।নিহত অটোচালক সাইফুল মল্লিক(২০)গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়াড়া গ্রামের রোকন মল্লিকের ছেলে।

র‌্যাব-০৬ জানায়, সাইফুল মল্লিক হত্যা মামলার পলাতক আসামীরা ফরিদপুর ও খুলনায় পালিয়ে রয়েছে এমন গোপন সংবাদ তাদের কাছে আসে। পরে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া বাজার এলাকা থেকে নাদের শেখকে এবং খুলনা জেলার দিঘলীয়া থানার শেনহাটি বাজার এলাকা থেকে হাবিব শেখ ও আরিফকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়। বাকী পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ০৩ ডিসেম্বর সকালে সাইফুল মল্লিক তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়। আগে থেকে ওৎ পেতে থাকা নাদের শেখ, তার ছেলে হাবিব শেখ, তার সঙ্গী আরিফ শেখসহ তাদের লোকজন চোর বলে ধাওয়া করে। পদ্মবিলা ব্রীজের গোড়ায় অটোভ্যানটি পড়ে গেলে সাইফুলকে পিটিয়ে মারাত্মত আহত করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামীরা পালিয়ে যায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION