বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে নির্বাচিত করার আহবান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৯ এএম
  • ৪৪২ Time View
195

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন যুবলীগ নেতা ও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহন মিয়া।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মোহন মিয়া উপজেলার উত্তরপাড়া, বলুহার, সিকিরবাজার, রতাল, পশ্চিমপাড়সহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, সহ-প্রচার সম্পাদক কামাল হোসেন শেখ, সদস্য খায়রুল ্ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য শ্রাবনী খানম, কাউন্সিলর আশরাফুজ্জামান ঝন্টু, আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন মোল্লা, ইদ্রিস শেখ, জামাল মিয়াসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

যুবলীগ নেতা ও কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসন থেকে অষ্টম বারের মতো প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর আগে তিনি এই আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিঁনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোটালীপাড়াসহ সারা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আমরা সকলে আগামী ৭জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION