মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর ৭১ টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত কোটালীপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি জিলানী টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ১ নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

মুকসুদপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১২.০৫ পিএম
  • ৪২৭ Time View
100

মুকসুদপুর প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার(৯ ডিসেম্বর)  দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। সভায়  সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা। উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমানের সঞ্চলনায়  বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননু, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান, রনধীর বিশ্বাস, সাংবাদিক রনি রেজা প্রমুখ ।

অনুষ্ঠানে “শিক্ষা ও চাকুরী ” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান লিজা খানম, “সফল জননী নারী” ক্যাটাগরিতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান আরজুমান নাহার, “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান যুথিকা মজুমদার, “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান লিপি কুন্দা এবং “সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে মুকসুদপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্বর্ধনা পান মিনতী বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION