রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় অবকাঠামো বাড়ছে, কমছে না আমদানির ঝুঁকি পড়াশোনার পাশাপাশি আয়, নতুন স্বপ্ন চামমুম-লাইজুদের গাড়ি কেনাবেচার পাশাপাশি মিলবে ফাইন্যান্সিং সুবিধা এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলে বাংলাদেশী – এস এম জিলানী সিন্ধু পানি চুক্তি কি নিরাপত্তার বাইরে থাকতে পারে টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত দুই মাদ্রাসাছাত্র কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত গোবিপ্রবিতে ডিজিটাল জ্ঞান উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা গোপালগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১০ লাখ টাকার মাছ নিধনের দাবি ক্ষমতার দেড় বছরে কী ঘটেছিল, বের হবে কি সব হিসাব?

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রহমতগঞ্জের সাথে ১-১ গোলে ড্র স্বাগতিক ঢাকা আবাহনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ৪০৯ Time View
131

কালের খবরঃ

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে রহমতগঞ্জের সাথে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক আবাহনী।শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হয় ঢাকা আবাহনী। খেলার প্রথমার্ধের শুরুতেই আবাহনী আক্রমনাত্মক খেলা শুর করলেও রক্ষনাত্মক শুরু করে রহমতগঞ্জ। আবাহনী বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলেও বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি স্বাগতিক দর্শকদের। খেলা ২১ মিনিটে মধ্যমাঠের ব্রাজিলিয়ান খেলোয়াড় জোনাথন দ্যা সিলভেরা ফার্নান্দেস রেইস গোল করে আবাহনীকে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।খেলা দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ায় রহমতগঞ্জ। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট কলেও ৬৭ মিনিটে ফরোয়ার্ড ঘানার খেলোয়াড় আর্নেস্ট বোয়াটেং গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরায়। বাকী সময়ে আর কোন গোল না হওযায় ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এ খেলা শেষে পয়েন্ট টেবিলের ৪ নাম্বর ঢাকা আবাহনী ও ৫ নাম্বারে রহমতগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION