বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়ায় নৌকার পক্ষে প্রচারণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ৩২১ Time View
12

কালের খবরঃ

প্রতীক বরাদ্দের পর গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রচার প্রচারনা শুরু করেছে আওয়ামীরীগ।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নৌকার পক্ষে মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ। মিছিলটি কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একইদিন গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে নৌকার পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন নেতৃবৃন্দ। এছাড়া নৌকার পক্ষে সড়কের বিভিন্ন স্থানে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন টাঙ্গীয়ে প্রচারনা চালানো হচ্ছে। তবে শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-০৩ এ ৫জন এবং শেখ ফজলুল করিম সেলিমের আসন-০২ এ ৫জন প্রার্থী থাকলেও এদিন তাদের পক্ষ থেকে কোন প্রচারণা চালানো হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION