বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জ অনুষ্ঠিত হলো বাংলাদেশ-গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৫ এএম
  • ৪৪১ Time View
61

কালের খবরঃ

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানিবক বাংলাদেশ-গণ জাগরণের সাংস্কৃতিক উৎসব গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একডেমির হল রুমে অনুষ্ঠিত গণ জাগরণের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলাম। এসময় জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রাখাল ঠাকুর, যুগ্ম সাধারন সম্পাদক গাজী মোস্তাফিজুর রহমান দিপু, জেলা কালচারাল কর্মকর্তা ফারহান কবীর সিফাত বক্তব্য রাখেন।

উৎসব শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে । এ উৎসবে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের এবং উপজেলার শিল্পীরা নাচ ও গান পরিবেশন এবং কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিমনা দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION