শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

বশেমুরবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণাপত্র লেখা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ৪৮৭ Time View
129

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম অনুষঙ্গ মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষক-গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়ে গবেষণাপত্র লেখা ও প্রকাশনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার, (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে শুরু হওয়া তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে আগামী (২৯ নভেম্বর) বুধবার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম বলেন, ‘গবেষণাপত্র লেখার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে চাই কোয়ালিটি সম্পন্ন শিক্ষক। কেননা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ শিক্ষক প্রয়োজন। তাই শিক্ষকরা নিজের জন্য যা শিখবেন, তা আগামীতে দেশের জন্য কাজে লাগবে।’

তিনি আরো বলেন, আমাদের নতুন বিশ্ববিদ্যালয়, শিক্ষক কম, অনেক সমস্যা রয়েছে। শুরুতে এমনটা থাকে। তবে এর মধ্যেও মজা আছে। শিক্ষকরা অনেক বেশি শেখার সুযোগ পাচ্ছেন। একটা সময় যারা নিজেদের দক্ষতা শিক্ষার্থীদের বিলিয়ে গর্ব করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রথমদিনে প্রকৌশল অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক বিভাগের অধ্যাপক ড. নরোত্তম কুমার রায় এবং বিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন করাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন জীববিজ্ঞান অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন পরিচালনা করবেন।

বুধবার (২৯ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমের শেষদিনে কৃষি অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশন করাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান এবং ওই দিন বিকেলে বিজনেস স্টাডিস অনুষদের প্রভাষক-সহকারী অধ্যাপকদের সেশনের মধ্য দিয়ে এ কার্যক্রম শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় কর্মশালায় আরো বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION