রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নির্বাচন কমিশনা মোঃ আলমগীরের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩.১৮ পিএম
  • ৪৩৭ Time View
104

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার (২৬ নভেম্বর) দুপুর ১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫ আগস্ট এর শহীদ সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া তিনি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান সমূহ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION