বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, কাটেনি আতঙ্ক মর্টগেজ সম্পত্তির মূল্য কারসাজি, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে আদালতে মামলা রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ ঘনঘন রাজনৈতিক বিপর্যয় বাংলাদেশের উন্নয়নের ফাঁদ: ওয়াহিদউদ্দিন মাহমুদ গোপালগঞ্জে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জে বিক্রিকালে অভিযান চালিয়ে ৪৮টি কচ্ছপ ও বিপুল পরিমান অতিথিপাখি উদ্ধার!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২.০৫ পিএম
  • ৪৯৮ Time View
186

কালের খবরঃ

জাতীয় পরিসেবা ৯৯৯ এর ফোন পেয়ে গোপালগঞ্জে অভিযান চালিয়ে পরিবেশবান্ধব দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ ও ৮৫টি অতিথিপাখি উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত কচ্ছপ ও অতিথি পাখি মঙ্গলবার রাতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার(১৪ নভেম্বর)বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকার কালীপূঁজার মেলায় অভিযান চালিয়ে দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৫টি সন্ধি ও ৩টি ধুম কচ্ছপ রয়েছে। এছাড়া তিনটি মৃত কচ্ছপও জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কচ্ছপ বিক্রেতারা পালিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কচ্ছপ ও পাখি শিকার বন্ধে প্রচারণা চালাবেন বলে জানান। জব্দকৃত এসব কচ্ছপ গোপালগঞ্জ বন বিভাগের জলাশয়ে ও কোটালীপাড়া রামশীল নদীতে এবং অতিথি পাখি গোপালগঞ্জের আকাশে অবমুক্ত করা হয়। পরিবেশ ও জলজ পরিবেশ ঠিক রাখতে কচ্ছপ ও অতিথি পাখি শিকার না কারার জন্য আহবান জানানো হয়।

অপরদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি বিলে অভিযান চালিয়ে ৮৫টি অতিথিপাখি উদ্ধার করা হয়। এসব পাখির মধ্যে হাসপাখি,জল সয়ূর, জল মরগী, কালিম(কাইন)পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। এবং বৃধবার (১৫ নভেম্বর) সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লখন্ডা বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করে এই আভিযানিক দল।।

এসব অভিযান পরিচালনা করেন, বন অধিদপ্তর ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদেক, অসীম মল্লিক ও গোপালগঞ্জের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকসহ বন অধিদপ্তরের কর্মকর্তাগণ।

গোপালগঞ্জের সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে কালিপূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ী উদ্ধারকৃত এসব কচ্ছপ বিক্রি করছিল। এমন একটি সংবাদ জাতীয় পরিসেবা ৯৯৯তে এলাকার এক সচেতন মানুষ ফোন দেন। এই সংবাদের ভিত্তিত্বে ঢাকার বন্য প্রাণী বিভাগ ও গোপালগঞ্জ বন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে দুই প্রজাতির ৪৮টি কচ্ছপ আটক করে। এসময় কচ্ছপ বিক্রেতা,পাখি শিকারী ও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় মামলা করা যায়নি।

 

  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION