মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে নারী উদ্যোক্তাদের হাতে তৈরী পোষাকের শো-রুম উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩.৪৪ পিএম
  • ৭৫২ Time View
4

কালের খবরঃ

বর্তমান যুগে কমবেশি সবাই ফ্যাশন সচেতন। সবারই চেষ্টা পোশাকে ভিন্নতা, নিজেকে ও পরিবারকে পরিপাটি করে রাখা। তাই আলাদা ডিজাইন খুঁজে পেতে নারীরা এদিক থেকে বেশ এগিয়ে। তেমনি মানসম্মত একটি আউটলেট শুরু হয়েছে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বঙ্গবন্ধু সড়কে।  গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এই শোরুমটির উদ্বোধন করলেন। বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।

জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তর গোপালগঞ্জ কার্যালয় থেকে প্রশিক্ষণ নেয়া নারীদের তৈরী বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিচ, নকশীকাঁথা, বিছানাচাঁদর, শিশুদের পাঞ্জাবী, ওয়ালমেট সহ হাতে সেলাই করা নানান পন্য এই প্রতিষ্ঠানে স্থান পেয়েছে।  শোরুমটির নাম দেয়া হয়েছে “সেলস এন্ড ডিসপ্লে সেন্টার’’।

এই সেন্টারটি ১০জন নারী উদ্যোক্তা দিয়ে করা হয়েছে। এখনে যে লাভ হবে তার দশ শতাংশ টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে। আর বাকী লাভের টাকা কর্মচারীদের বেতন বাদে সমান ভাগে ভাগ হবে। এর প্রধান উদ্যোক্তা রয়েছেন ডিজাইনার নাদিরা বেগম।

মহিলা বিষয়ক অধিদপ্তর এসব উদ্যোক্তা নারীদের দিয়ে ব্যবসায়ীকভাবে শুরু হওয়া প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক  দেখভাল করবে মহিলা বিষয়ক অধিদপ্তর। আর জেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম  বলেন, উদ্যোক্তা নারীরা যাতে এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারে সেজন্য সবার এগিয়ে আসা দরকার।

বিশেষ করে তাদের তৈরী বিভিন্ন পন্য বেশ উন্নতমানের। ব্যাবসাটি সফলতা পেলে অন্যযারা বেকার আছেন তারা উৎসাহ পাবেন। এক সময় বেকাররা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃস্টি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এদিন তিনি নতুন এই প্রতিষ্ঠান ঘুরে থেকে তিনটি শাড়ি কিনে নেন এবং   প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করেন।

এসময় মহিলা অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের উপ-পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর শাহীনুর আক্তার, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION