শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে আনসার ও ভিডিপি ৪২ কৃতি সদস্য পেলেন বাইসাইকেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১.১১ পিএম
  • ৪০৭ Time View
102

কালের খবরঃ

গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ কৃতি সদস্যদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউপি’র ভিডিপি দলনেতা সরজিৎ সিকদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, বাহিনীর কর্মকান্ড আরো গতিশীল করতে জেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাই সাইকেল বিতরণ করা হয়েছে। অবদানের স্বীকৃতি পেয়ে বাহিনীর সদস্যরা আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাস করি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION