বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ১২.৫৫ পিএম
  • ৩৫৮ Time View
11

কালের খবরঃ

গোপালগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি। রবিবার (২৯ অক্টোবর)সকাল থেকে অন্যান্য দিনের মত আজও স্বাভাবিকভাবে যানবাহন চলচল করেছে। জেলা ও উপজেলা সদরের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলাছিল। ব্যাংক বীমা বা অফিস আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক। জেলার অভ্যন্তরীন রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে গোপালগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও সংখ্যায় ছিল কম।

অপরদিকে, আওয়ামী লীগের পক্ষে জেলা ও উপজেলা সদরে হরতাল বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত  সমাবেশে জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সিদ্দিকী সিকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম কবীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION