মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু

ভাতার দাবিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১.১০ পিএম
  • ৪২৬ Time View
76

কালের খবরঃ

ডিপ্লোমা ইন্টার্ন ও মিডওয়াইফদের ভাতা প্রদানের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।মঙ্গলবার(৩ অক্টেবর) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসুচি পালন করে।

কর্মসূচিতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপরতঃ নার্সরা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন গোপালগঞ্জ শাখার সভাপতি তুষার মোড়ল, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপরতঃ নার্স ইসরাত জাহান চাদনী, রিমা বেগম, হিমেল রায়, সুস্মিতা মিত্র, তমা বাড়ৈ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জন সাধারনের স্বাস্থ্য সেবা দিতে দিন রাত সমান ভাবে দায়িত্ব পালন করলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও ইন্টার্ন চলাকালীন কোন ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানালেও কোন সমাধান মিলছে না। ইন্টার্ন বিষয়ে কোন সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION