বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

প্রধানমন্ত্রীর অনুদানে কোটালীপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৪৫৯ Time View
88

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে তাঁর নির্বাচনী এলাকায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার রামশীলের সন্ধ্যা নদীতে বিকেল ৩টা থেকে এ নৌকা বাইচ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোটালীপাড়া ও এর আশপাশের উপজেলা থেকে সাড়েঙ্গা, কোষা, চিলেকাটাসহ বিভিন্ন ধরণের নৌকা নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সন্ধ্যা নদীর রামশীলের স্লুইচ গেট থেকে   ব্রিজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ প্রতিযোইগতা অনুষ্ঠিত হয়। নদীটির দুপাড়ে দাড়িয়ে হাজার হাজার নারী শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতায় পিড়ারবাড়ির বিমল সিকদারের নৌকা প্রথম, রামনগরের নিত্যানন্দ বাড়ৈর নৌকা দ্বিতীয় ও শশীকরের সুধীর বাড়ৈর নৌকা তৃতীয় স্থান লাভ করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু, সুমন হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, তুষার মধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিক ভাবে পালন করতে পারছেন। শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের সর্বক্ষেত্রে এতো উন্নয়ন হয়েছে। তাই আমাদের সকলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তিঁনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ ভালো থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION