মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ৮দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১.৫১ এএম
  • ৩৪০ Time View
2

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীড়া উপজেলার বর্ষাপাড়া জাগ্রত সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮দলীয় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ খেলা শুরু চলে। জেলা প্রশাসক কাজী মাহাবুবুল রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮দলীয় এ হাডুডু খেলার উদ্বোধন করেন।খেলার ফাইনালে নকড়িরচর যুব সংঘ ২-১ গোলে টুঙ্গিপাড়া যুব সংঘকে পরাজিত করে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বর্ষাপাড়া জাগ্রত সংঘের সভাপতি রুবেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য বিএম আসলাম হোসেন তুহিন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম বিশ্বাস, মামুনুর রশীদ শিকদার, বর্ষাপাড়া জাগ্রত সংঘের সাধারণ সম্পাদক হাবিব ফকির বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। যুব সমাজ যাতে মাদক ও মন্দ কাজ থেকে দূরে থাকে তাই আমরা প্রতি বছরই এখানে হাডুডু, ভলিবলসহ বিভিন্ন প্রকার খেলার আয়োজন করে থাকি। আমাদের এ ধরণের খেলাধুলা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION