বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

ইঁদুর মারতে গিয়ে নিজেই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারাল কৃষক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬.০২ পিএম
  • ৪৩৩ Time View
131

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজ জমিতে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে অমল চৌধুরী (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কৃষক অমল চৌধুরী কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের নীখিল চৌধুরীর ছেলে।কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু জানান, নিহত অমল চৌধুরী তার জমির ফসল বাঁচাতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুত সংযোগ দিয়ে বাড়ীতে চলে যান।পরে  রবিবার সকালে জমিতে গেলে অসাবধানতাবশতা নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে তার পা আটকা পড়ে । এবং বিদ্যুতপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা দুপুরের দিকে বিষয়টি টের পেয়ে মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION