শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্বাধীনতা কাপ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে বাংলাদেশ বিমানকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড ঢাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৬.০৬ পিএম
  • ৩৮২ Time View
67

কালের খবরঃ

স্বাধীনতা কাপ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দলকে ২-০ গোলে হারিয়েছে হট ফেভারিট আবাহনী লিমিটেড ঢাকা।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হট ফেভারিট ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল। খেলার শুরুতেই আক্রমাত্মক খেলা শুরু করে ঢাকা আবাহনী। গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় দলটি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যদের। খেলার ১১ মিনিটের মাথায় পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে নাবীব নেওয়াজ লক্ষ্য ভেদ করে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে দেন। ৩৫ মিনিটের মাথায় রবিউল হাসান গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। তবে আর কোন গোল না হওয়ায় ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশ বিমান। তবে দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করলে গোল বঞ্চিত হতে হয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকার ঐতিহ্যবাহী এ দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION