বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুকসুদপুরে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার নিহত, চালক আহত টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের মুকসুদপুরে বিশ্বকাপের আগাম উন্মাদনা তুঙ্গে। মেসির ১৬ফুট ভাস্কার্য ও নেইমারের বৃহদাকৃতির প্রতিকৃতি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন! নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপের দাবি টুঙ্গিপাড়ায় রেজুলেশন বা টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল কোটালীপাড়ায় ১০কেজি গাঁজাসহ ভ্যানচালক আটক গোপালগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মুজিব: একটি জাতির রূপকার” বায়োপিক প্রদর্শণ শুরু ১৩ অক্টোবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.২৬ পিএম
  • ৪৫৯ Time View
144

কালের খবরঃ

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি আগামী ১৩ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে। মুক্তির প্রথম দিনেই  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম স্মৃতিধন্য জেলা গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় উপজেলায় বিনামূল্যে চলচ্চিত্রটি প্রদর্শণ করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গোপালগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, গোপালগঞ্জে কোন আধুনিক মানের সিনেমা হল নেই। চলচ্চিত্রটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৩ অক্টোবর উদ্বোধনের দিন হতে গোপালগঞ্জ জেলা সদরের ৭০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন’ এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩০০ আসন বিশিষ্ট উপজেলা মিলনায়তনে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উক্ত প্রদর্শনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

তিনি জানান, বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয় নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। সিনেমাটি আজ শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি জাতির সঠিক ইতিহাস বুঝতে “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি প্রদর্শনী সফল করার জন্য ব্যাপক প্রচারণা চলছে।

তিনি জানান, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে ১৩ অক্টোবর বিকাল ০৩.০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় প্রথম শো এবং ২য় শো  হবে  সন্ধ্যা ০৬.৩০ ঘটিকা হতে রাত ০৯.৩০ ঘটিকা  পর্যন্ত।১৪ হতে ১৯  অক্টোবর পর্যন্ত বিকাল ৬ টা ৩০ হতে রাত ৯ টা ৩০ পর্যন্ত ১টি করে শো দেখানো হবে।এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে ১৩ অক্টোবর সন্ধা ৬.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত ১ টি শো এবং ১৪ হতে ১৯ অক্টোবর পর্যন্ত সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত একটি করে শো দেখানো হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION