বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গোপালগঞ্জে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু ১৫ অক্টোবর থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭.০০ পিএম
  • ৪৭২ Time View
169

কালের খবরঃ

“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন, এই স্লোগানকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে  প্রাথমিকভাবে “৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী” এবং “১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান   জানান ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এ টিকাদান কর্মসূচী চলবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। পর্যায়ক্রমে এইচপিডি টিকাদান পরিকল্পনার ১ম ধাপে ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় এই টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের অন্যান্য স্থানের ন্যায় গোপালগঞ্জ জেলায়ও আগামী ১৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ জেলায় মোট ১,৫২২ টি টিকাদান কেন্দ্রে ৪৩৭ জন টিকাদান কর্মী এবং ১,৬৮০ জন স্বেচ্ছাসেবক টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। গোপালগঞ্জ জেলার সকল উপজেলা এবং পৌরসভার সর্বমোট ৬৩,৪৯৮ জন কিশোরিকে এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হবে। মাস ব্যাপী টিকাদান ক্যাম্পেইনে মোট ১৮ কর্মদিবসে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। তন্মধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্র সমূহে এবং পরবর্তী ৮ কর্মদিবসে নিয়মিত ইপিআই স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত ক্যাম্পেইন থেকে টিকা পেতে Òwww.vaxepi.gov.bd”   ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION