মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

গোপালগঞ্জে দুই লেখককে দিলেন কবি বিনয় মজুমদার সাহিত্য পদক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১.৩২ পিএম
  • ৩৯৫ Time View
26

কালরে খবরঃ

কথা সাহিত্য ও কবিতায় বিশেষ অবদানের জন্য ‘কবি বিনয় মজুমদার সাহিত্য পদক-২০২৩’ দুই লেখককে প্রদান করা হয়েছে।সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের বিল্ড ফর ন্যাশনের অতিথিশালায় এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘চন্দ্রবিন্দুর বসতি’ কবিতার বইয়ের জন্য কবি মিন্টু রায় ও বাংলা ছোটগল্পে বিশেষ অবদানের জন্য কথা সাহিত্যে রিপনচন্দ্র মল্লিকে এই পদক দেওয়া হয়।

কবি বিনয় মজুমদার স্মৃতি সংসদ গোপালগঞ্জের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে পদক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বিনয় মজুমদারের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মানবিক অনুষদের ডিন হাবিবুর রহমান, লেখক জয়গোপাল বিশ^াস, সাংবাদিক মোজাম্মেল হক মুন্না, মনোজ সাহা, প্রসূন মন্ডল, কবি শরিফুল ইসলাম খান ও উপন্যাসিক শ্যামল সেনসহ অন্যরা।

পদক গ্রহণ শেষে গল্পকার রিপনচন্দ্র মল্লিক বলেন,‘ আমার কাঠপরানের দ্রোহ গল্পগ্রন্থ এবং অন্যান্য গল্প রচনার জন্য আমাকে এই পদক প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানচ্ছি। বিনয় মজুমদার বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি। বাংলাদেশে তার নামে এই পদক প্রদান একটি উজ্জ্বল উদাহরণ। প্রথম বারেই আমি এই পদক প্রাপ্তিতে অনেক আনন্দিত। বিশেষ করে গোপালগঞ্জ থেকে এই পুরস্কারটি গ্রহণ আমার জীবনে একটি চমক হয়েই থাকবে।

এই বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মিন্টু রায় বলেন, ‘আমি কখনো কল্পনাও করতে পারিনি আমাকে বিনয় মজুমদার সাহিত্য পদক প্রদান করা হবে। বিনয় মজুমদারের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। আমি নিজেও মুকসুদপুরের সন্তান। সেই হিসেবে আমি এই পুরস্কারকে আমার জীবনের সাহিত্য চর্চায় একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যাতে আগামীতে আমি সাহিত্য সাধনায় আরো নিমগ্ন থাকতে পারি।’

পদক প্রদান অনুষ্ঠানে কবি বিনয় মজুমদার স্মৃতি সংসদের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন,‘আমাদের এই সংগঠনটি ২০০৫ সালে আমরা প্রথম কমিটি গঠন করে বিনয় মজুমদারের স্মৃতি ধরে রাখতে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। এবছর থেকে আমরা বিনয় মজুমদারের স্মৃতি ধরে রাখতে   প্রতি বছর কবিতায় একজন কবি ও কথা সাহিত্যে একজন সাহিত্যিককে এই পদক প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION