বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা প্রথম হয়েছে পায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ৪০০ Time View
81

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গারহাটের কালিকাবাড়ি দূর্গা মন্দির চত্ত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প লাইন সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য এলাকার সকল বয়সের শতশত নারী পুরুষ মন্দির চত্ত্বরে সমাবেত হয়।প্রতিযোগিতা শুরুর আগে বিশাল আকৃতির ২টি কলাগাছে  সরিষার তেল মাখানো হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতি প্রতিযোগি যখন কলাগাছ বেয়ে উপরে ওঠে তখন উপস্থিত দর্শকদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রতিযোগিতায় ২টি কলাগাছে ২০জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এদের মধ্যে পায়েল পান্ডে প্রথম ও রতন পান্ডে দ্বিতীয় ও অমৃত পান্ডে তৃতীয় স্থান অধিকার করেন।হেল্প লাইন সোসাইটির সভাপতি ডা. আশীষ কুমার পান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সমাজসেবক শক্তিপদ জয়ধর, আওয়ামী লীগ নেতা অরুন চন্দ্র পান্ডে, ইউপি সদস্য দুলাল চন্দ্র রায়, হেল্প লাইন সোসাইটির সাধারণ সম্পাদক চিন্ময় পান্ডে উপস্থিত ছিলেন।ডা. আশীষ পান্ডে বলেন, আমাদের সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আমরা এ ধরণের গ্রামীন খেলার আয়োজন করে থাকি। এ বছরও আমরা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করেছি।

তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা কলেজ ছাত্রী জুঁথি পান্ডে বলেন, আমি আমার বাবার সাথে এখানে এই প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। এখানে ব্যতিক্রমি প্রতিযোগিতা দেখে আমার খুব ভালো লেগেছে।শিক্ষার্থী সুমনা বালা বলেন আমি বিগত ৪ বছর ধরে এখানে এ প্রতিযোগিতা দেখতে আসি। খুব আনন্দ মূখর পরিবেশের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীতেও যাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তার জন্য হেল্প লাইন সোসাইটির সকল সদস্যের প্রতি অনুরোধ রাখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION