মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি

জাতির পিতার সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত দুই শতাধিক যুগ্ম সচিবের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪০ পিএম
  • ৩৬৪ Time View
44

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে  শ্রদ্ধা জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত দুই শতাধিক যুগ্ম সচিব।

বুধবার দুপুরে ২১ ও ২২ তম বিসিএসের এসব কর্মকর্তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে কর্মকর্তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা,  ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন ।প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধির জন্য।

পরে তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।উল্লেখ্য ২১ ও ২২ তম বিসিএসের ২২১ কর্মকর্তা অতি সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিবরা আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION