বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ৬১০ Time View
160

কালের খবরঃ

গোপালগঞ্জে বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাতাত্তরতম জন্মদিন পালন করেছে গোপালগঞ্জ শিল্পকলা একাডেমি ।দিনটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার  (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে রং বেরং এর পোশাকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণিল সাজে সেজে অংশ নেন। শোভাযাত্রায় অংশ নিয়ে তারা আনন্দ উল্লাস করেন।শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত সহ আরো অনেকে বক্তব্য রাথেন।পরে কাটা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক।এরপর জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা শিল্পকলা একাডেমি, অনুনাদ কালচারাল একাডেমি, ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থার শিল্পী ও কলাকুশলীরা সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সংগীত, নৃত্য ও  আবৃত্তি পরিবেশন করেন।সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে   বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে শেখ হাসিনার অবদান উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION