সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জে কচ্ছপ সংরক্ষণ ও বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১০ পিএম
  • ২৯৭ Time View
32

কালের খবরঃ

গোপালগঞ্জে কচ্ছপ ও স্বাদু পানির কচ্ছপ এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।”বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস” প্রকল্পের বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাহারুল ইসলাম। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জোবায়ের হোসাইন, ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মোঃ জাহাঙ্গীর আলম, কোঅর্ডিনেটর  সামিউল মোহসেনিন বক্তব্য রাখেন। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়  গোপালগঞ্জ, যশোর, মাদারিপুর, ফরিদপুর, রাজবাড়িসহ ৮ জেলার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন।প্রশিক্ষকগণ কর্মশালায় কচ্ছপ ও স্বাদু পানির কচ্ছপ এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ বিষয়ে ও আইনগত পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সাংবাদিকদের সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করা হয়।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION